বীরের বেশে ফিরলেন সাকিব

লেখক:
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪৩

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে রান পাচ্ছিলেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে রানে ফিরতে অনুশীলনে কঠোর পরিশ্রম করতে দেখা তাকে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে রনি তালুকদার ও বাবর আজম। দুজনের ব্যাট থেকে আসে ৬৭ রান। ২৪ বলে ৩৯ রান করে রনি আউট হলে, নিজের প্রিয় পজিশন তিনে ব্যাট করতে আসেন সাকিব।

শুরুতে দেখে শুনে সিঙ্গেল খেলতে থাকেন তিনি। তবে সময় গড়াতেই নিজের বিধ্বংসী রূপ দেখান সাকিব। একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন এই রাইডার্স ব্যাটার।

যে গ্যালারিতে গত কয়েক ম্যাচে ভুয়া ভুয়া দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে। সেখানে পুরো গ্যালারি জুড়ে ছিল সাকিবে হুঙ্কার। ব্যাট হাতে ২০ বলে ৩৪ বলের ক্যামিও ইনিংস খেলেন সাকিব।

দুর্দান্ত ঢাকাকে ১৭৬ রানের লক্ষ্য দেয় রংপুর। তবে সাকিবের দিনে যেন সবকিছু তার। বল হাতে স্পিন ঘূর্ণি দেখিয়ে তিন উইকেট শিকার করেন। চার ওভারে খরচ করেছেন মাত্র ১৬ রান। এতে ১১৫ রানে অলআউট হয় দুর্দান্ত।