আজকালের কন্ঠ ডেস্ক : কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কাতার সফরকালে ১৮তম এএফসি এশিয়ান কাপ কাতার-২০২৩ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ দোহা-২০২৪ এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন।
