বাকেরগঞ্জ প্রতিনিধি:পুলিশ সুপার, বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম মহোদয়ের নির্দেশনায়, মোঃ আফজাল হোসেন, অফিসার ইনচার্জ, বাকেরগঞ্জ থানার নেতৃত্বে বাকেরগঞ্জ থানার একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ।
বাকেরগঞ্জ থানাধীন ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ মোঃ শাহজাহান খান, পিতা- মৃত আঃ লতিফ খান এর বসত বাড়ীর সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ইং ০৬/০২/২০২৪ তারিখ রাত্র ১০:৪৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী আল আমিন ওরফে খোকন হাওলাদার (৫০) পিতা- মৃত রতন হাওলাদার, মাতা- ফোকরণ বেগম, সাং- কাঠালিয়া ওয়ার্ড নং-০৩, ১২নং রঙ্গশ্রী ইউনিয়ন, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশালকে ০৭(সাত) কেজি গাঁজা সহ আটক করে।
আসামীর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ- ০৭/০২/২০২৪ খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনী ১৯(খ) রুজু করা হইয়াছে। উল্লেখ্য যে উক্ত আসামীর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় আরো ০২টি মাদক মাদক মামলা রয়েছে।
