৩ ভিক্ষুককে দোকান বরাদ্দ

লেখক:
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৬

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলে সদর উপজেলা পরিষদে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের প্রাঙ্গণে ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৩ জন ভিক্ষুককে দোকান ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

পরে উপজেলা পরিষদের হল রুমে অস্বচ্ছল ২০ জন মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ করা হয়।

এর আগে অফিসার্স ক্লাব একাডেমি ইনডোর প্লে-গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।