আজকালের কন্ঠ ডেস্ক : অন্যের কথা শুনে বাবা নিজের মেয়েকে পিটিয়ে মারলেন, বাবা বাজারে গিয়ে মেয়ের নামে কুটু কথা শুনে বাড়ী এসে মেয়েকে পিটিয়ে মেরে ফেলল। এমন ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতি গ্রামে।
কাঠের চলা দিয়ে মেয়েকে ঘারের নিচে আঘাত করলে তাৎক্ষনিক তার মৃত্যু হলেও স্থানীয়রা পাংশা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজাউদ্দিন তাকে মৃত ঘোষনা করেন। এ সময় ওই মৃত দেহ ফেলে রেখে চলে যায় স্থানীয়রা। রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাখিলা আক্তার পাখির মরদেহ রেখে পালিয়েছেন স্বজনেরা। পাখি মৌরাট ইউনিয়নের তেলিগাতি গ্রামের কালম মিয়ার কন্যা।
বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পাখির লাশ ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ঘাতক পিতা কালাম মিয়াকে আটক করেছে বলে পাংশা থানার সেকেন্ট অফিসার এস আই তারিকুল ইসলাম জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানাযায় নিহত পাখি মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী ছিলেন, স্থানীয় এক যুবকের সাথে তার প্রেমের সর্ম্পক ছিল এ বিষয়টি তার বাবার কাছে বলা হয় এবং পিতার নিকট মেয়ের চরিত্র সর্ম্পকে বাজে ভাবে উত্থাপন করায় রাগে বাড়ী এসে প্রথমে মেয়ের মাকে মারে পরে মেয়ে দৌড়ে পালাতে চেষ্ঠা করলে পিছন থেকে ঘাড়ে আঘাত করে ঘাতক পিতা বলে জানান স্থানীয় একাধিক ব্যাক্তি।
