৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:০৫

আজকালের কন্ঠ ডেস্ক : নড়াইলে মাদক মামলায় নাছির উদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদেয় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং তার সহোযোগী মোহাম্মদ আলম শেখকে পাঁচ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকরাম হোসেন এ আদেশ দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো.মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নাছির উদ্দিন শেখ নড়াইল সদরের রগুনাথপুর গ্রামের রোস্তম আলীর ছেলে এবং পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মোহাম্মদ আলম শেখ উপজেলার নাকসী গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১৩ সালের ২২ অক্টোবর নড়াইল শহরতলীর মালিবাগ মোড় থেকে আসামিদের ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।