আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি। এসব আসনে মনোনয়ন পেতে এক হাজার ৫৪৯ জন ফরম সংগ্রহ করেছেন। গড়ে প্রতিটি আসনে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৩২ জন।
