হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনার আছাদপুর হাজী সিরাজ উদ দৌল্লা ফারুকী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারী) অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সারাদিন ব্যাপী এ ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে অত্র বিদ্যালয়ের সভাপতি হাজী রুস্তম আলম স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দুলালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক একে এম ছাদেক, সমাজ সেবক ও শিল্পপতি মোঃ বরকত উল্লাহ (সিরাজ), আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান সরকার, সমাজ সেবক মোঃ আল-আমিন, আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসাইন প্রমুখ।
এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন।
উপস্থিত অতিথিগণ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
