বডিবিল্ডিংয়ে চ্যাম্পিয়ন সুমন দাস

লেখক:
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১:৪৯

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানী ঢাকার কেরানীগঞ্জে যুবকদের বডিবিল্ডিং চর্চায় উৎসাহিত করার পাশাপাশি দেশের তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে ‘মিস্টার কেরানীগঞ্জ’ বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হামিদ স্পোর্টস একাডেমি ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের আগানগর মাঠে রাত সাড়ে এগারোটা পর্যন্ত এই প্রতিযোগিতা ‘মিস্টার কেরানীগঞ্জ’ হতে এবার লড়ছেন ১৭৮ জন প্রতিযোগী। এরমধ্যে কেরানীগঞ্জের ৪০ জন বডিবিল্ডার, যাদের সঙ্গে সারাদেশ থেকে আসা বডিবিল্ডারদের লড়াই হয়েছে। বডিবিল্ডিং আন্তঃকেরানীগঞ্জ প্রথম স্থান করেন এমডি হাবিব, দ্বিতীয় সবুজ হোসেন, তৃতীয় মনির হোসেন, উন্মুক্ত ম্যানস ফিজিক প্রথম হয়েছেন সাকের উদ্দিন শাওন, দ্বিতীয় আনজারুল ইসলাম নিয়ন, তৃতীয় রফিকুল ইসলাম, ম্যান ফিজিক আন্তঃকেরানীগঞ্জ প্রথম হয়েছেন তানভীর ইসলাম, দ্বিতীয় আরিফুল ইসলাম শুভ, তৃতীয় আসাদুজ্জামান, উন্মুক্ত বডিবিল্ডিং ৬৫ কেজি প্রথম হয়েছেন রনি হোসেন, দ্বিতীয় এমডি আরিফ, তৃতীয় সাকিব উদ্দিন, উন্মুক্ত বডিবিল্ডিং ৭৫ কেজি প্রথম হয়েছেন অন্তু হাসান, দ্বিতীয় এমডি খায়রুল আলম, তৃতীয় তারেক হাসান, উন্মুক্ত বডিবিল্ডিং ৭৫ প্লাস কেজি প্রথম হয়েছেন ইমরান হোসেন, আজমল শিকদার, তৃতীয় রফিকুল ইসলাম এবং চ্যাম্পয়িনশিপ মিস্টার কেরানীগঞ্জ বডিবিল্ডিংয়ে প্রথম হয়েছেন সুমন দাস, দ্বিতীয় শেখ জামাল, তৃতীয় ইমরান খান।

আয়োজকরা বলছেন, খেলাধুলা এবং সংস্কৃতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে হামিদ স্পোর্টস একাডেমি। শিশু, কিশোর ও যুবকদের শারীরিক এবং মানসিক বিকাশে হামিদ স্পোর্টস একাডেমির তাদের জন্মলগ্ন থেকে কাজ করে চলেছে। প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছেন বসুন্ধরা গ্রুপ, শাহ সিমেন্ট, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ এবং এসকিউ গ্রুপ। প্রতিযোগিতা শেষে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দল ‘আর্টসেল’।