আজকালের কন্ঠ ডেস্ক : কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের চারিগাতি গ্রীন বার্ড কিন্ডারগার্টেনে পিঠা উৎসবের পালিত হয়ছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে মনোরম পরিবেশে গ্রীন বার্ড কিন্ডারগার্টেনের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসবের আয়োজন করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল রহমান এবং কিন্ডারগার্টেন এন্ড স্কুলের প্রধান শিক্ষক স্বপ্না আক্তার খানম। পিঠা উৎসবে শিক্ষার্থীরা নানান রকমের পিঠা পুলি দিয়ে তাদের স্টলগুলো সাজানো ছিলো।
এসব আরও উপস্থিত ছিলেন, উপজেলা তাতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এরফান, জারইতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ নুরুল ভূইয়া, সাংবাদিক হিমেল আহমেদ, সাংবাদিক সৈয়দ হোসেন এবং স্কুলের শিক্ষক,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
