আজকালের কন্ঠ ডেস্ক : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য শিমুন শামস্, মীর্জা মনিরুজ্জামান কাকন, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক ও জেলা কোচ মো. আলতাফ হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, একরামুল হোসেন লালু, মো. রাশেদুজ্জামান সুমন, আক্তার হোসেন প্রমুখ।
প্রধান অতিথি এ সময় বলেন, “দেশের ক্রীড়াঙ্গণের উজ্জ্বল সম্ভাবনাময় জেলা সাতক্ষীরা। তাই বেশি বেশি আয়োজন করতে হবে এধরনের টুর্নামেন্ট ও প্রশিক্ষণের। তিনি আরো বলেন, সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ’২৪ বাংলাদেশ দলের ক্যাপ্টেন আফাইদা খন্দকার প্রান্তি, নারী ফুটবল অধিনায়ক সাবিনা খাতুন, বাংলাদেশ দলের ক্রিকেটার মোস্তাফিজসহ ১৫ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার সাতক্ষীরা জেলার গর্ব।”
