বাকেরগঞ্জ প্রতিনিধি :- বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে খুন সহ একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী ডাকাত সহিদ কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে বাকরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সুপার, বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম মহোদয়ের নির্দেশনায়, মোঃ আফজাল হোসেন, অফিসার ইনচার্জ, বাকেরগঞ্জ থানার নেতৃত্বে বাকেরগঞ্জ থানার একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইং ১১/০২/২০২৪ খ্রিঃ বিকাল ১৭:২০ ঘটিকার সময় বাকেরগঞ্জ থানাধীন ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বিহারীপুর সাকিনে জনৈক জাহাঙ্গীর হাওলাদার (৪০) পিতা- মৃত মোসলেম হাওলাদার এর বাড়ির পিছনের ভিটায় হইতে ডাকাত মোঃ সহিদ খান(৪০), পিতা-মোঃ ইসমাইল খান, গ্রাম-বিহারীপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা -বরিশালকে দেশীয় অস্ত্রসস্ত্র সহ গ্রেফতার করা হয়।
