ট্রেন এসে কেড়ে নিল যুবকের প্রাণ

লেখক:
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৪

আজকালের কন্ঠ ডেস্ক : গাইবান্ধায় রেললাইন ধরে কথা বলতে বলতে চলার সময় পেছন থেকে ‘লালমনি একপ্রেস’ ট্রেনে কাটা পড়ে উৎপল চন্দ্র (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত উৎপল চন্দ্র দাস গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাবাড়ি ইউনিয়নের চিকার ভিটা নামক এলাকার কার্তিক চন্দ্র দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রেলওয়ে জিআরপি পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে লালমনিহরহাট গামি ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের সুখান দীঘি নামক এলাকা অতিক্রম করছিলো। এ সময় উৎপল চন্দ্র রেললাইন ধরে হাটার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। দ্রুতগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি পেছন দিক থেকে ধাক্কা দিলে উৎপল ট্রেনে কাটা পড়েন। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে তার মৃত্যু হয়। উৎপল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালির বাজারে একটি সারের দোকানের কর্মচারী ছিলেন।

তিনি আরও বলেন, এটি আত্মহত্যা নয়, এটি একটি অসাবধানতার কারণে দুর্ঘটনা।