হোমনায় নিখোঁজের ৬ দিন পর বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

লেখক:
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৩৫

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নিখোঁজের ৬দিন পর পুকুর থেকে আবরার ফাহাদ (৪) নামে এক বাক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। সে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথ কান্দি গ্রামের মো আল আমিনের ছেলে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার সাব রেজিষ্ট্রি অফিস সংলগ্ন পুকুর থেকে ওই বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) মায়ের সাথে হোমনা সাব রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পায়নি। এ বিষয়ে তার মা হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন।

গতকাল বুধবার সকালে কিছু লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশ খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।