যত টাকা হলো মাথাপিছু আয় বেড়ে

লেখক:
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২:১৩

আজকালের কন্ঠ ডেস্ক : ২০২২-২৩ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদ্য প্রকাশিত জিডিপির চূড়ান্ত হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএস জানায়, ২০১৯-২০ অর্থবছরে দেশে মাথাপিছু আয় ছিল ১ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা। এরপর ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। পরের অর্থবছরে (২০২১-২২) মাথাপিছু আয় ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা। সবশেষ ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।

এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে সরকারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা থাকলেও বছর শেষে তা কমে ৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে বলে জানায় বিবিএস।