ভবিষ্যতে ইউরোপকে ধাক্কা দেওয়ার সক্ষমতা হবে : কৃষিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩১

আজকালের কন্ঠ ডেস্ক : ভবিষ্যতে আমাদের ইউরোপকে ধাক্কা দেওয়ার সক্ষমতা হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। তবে, এর জন্য আগে আমাদের মাথাপিছু আয় ১২ কিংবা ১৪ হাজার ডলারে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন তিনি।

বক্তব্যকালে ড. মো. আব্দুস শহীদ বলেন, শুধু স্মার্ট পোশাক-আশাকে নয়, কাজকর্মসহ সব ক্ষেত্রে উন্নতি হলে বিশ্ব এমনিতেই বাংলাদেশের দিকে আসবে।

তবে, উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার ইচ্ছা নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না। আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আসছেন। তারা আমাদের দেশের প্রশংসা করছেন। বিদেশিরা বলছেন, কোনো ধরনের সহায়তা লাগলে তাদের জানাতে। বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন বিশ্বদরবারে পরিচিত একটি দেশ।’

মো. আব্দুস শহীদ আরও বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে, জনগণের উপকার করতে পারলে রাজনীতির সফলতা হবে। বঙ্গবন্ধু চাইতেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। একইকাজ তার কন্যা শেখ হাসিনাও করে যাচ্ছেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাত হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ চৌধুরী।