সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী পুলিশ কর্মকর্তার

লেখক:
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৭

আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০দিন পর চিকিৎসাধীন অবস্থায় সিআইডির উপপরিদর্শক (এসআই) বিচিত্রা রানী বিশ্বাস (৪৬) মারা গেছেন।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দার মহিলা রোডে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিআইডির পুলিশ কর্মকর্তা বিচিত্রা রানী আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান বিচিত্রা।