মামলা করায় বাদীর পরিবারে , বাড়িঘর ভাঙচুর

লেখক:
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৩

আজকালের কন্ঠ ডেস্ক : পূর্ববিরোধে হামলার মামলা করায় বাদীর পরিবারের ওপর ফের হামলা করেছে আসামিরা। এ সময় বাদীর বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে অভিযোগ ওঠে। হামলায় বাদীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর গ্রামে।

স্থানীয়রা জানান, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী উজ্জ্বল আলীর সঙ্গে জমিজমা নিয়ে প্রতিপক্ষ ডাবলু সরদারের লোকজনের সঙ্গে বিরোধের সূত্রপাত। এরপর গত বছরের ২৪ এপ্রিল উজ্জ্বলের দাদির চল্লিশা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে ফের বিরোধ হয়। ওইদিন অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালায় প্রতিপক্ষরা।

মামলার এজাহার থেকে জানা যায়,আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) পূর্বের মামলার নোটিশ আসে বাড়িতে। পিয়ন নোটিশে স্বাক্ষর করার কথা বললে বিষয়টি জেনে ক্ষুব্ধ হয়ে ওঠে আসামি পক্ষ। নিজেদের লোকজনকে জড়ো করে উজ্জ্বলের বোনের বাড়িঘরে মামলা চালায় তারা। এ সময় বাড়ির সবকিছু ভেঙে নষ্ট করে তারা। লাঠির আঘাতে উজ্জ্বলের চাচি শিরিনা, বোন দুনিয়া খাতুন ও ফারিয়া খাতুন আহত হন। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় আসামি পক্ষ ডাবলু সরদার ও তার সঙ্গে থাকা ১০ থেকে ১২ জন লাঠিসোঁঠা দিয়ে বাড়িঘরে থাকা সব জিনিসপত্র ভেঙে ফেলে। এ সময় বাধা দিতে এলে এই তিন নারীকে মারধর করে তারা।