আপাতত শঙ্কামুক্ত মোস্তাফিজ

লেখক:
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১:৫০

স্পোর্টস ডেস্ক : অনুশীলনের সময় বলে মাথায় আঘাত পাওয়া মোস্তাফিজুর রহমান আপাতত শঙ্কামুক্ত। ফিজের স্ক্যান রিপোর্ট ভালো এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস টিম ম্যানেজমেন্ট সূত্র।

জানা গেছে, মাথায় সেলাই শেষে ইমপেরিয়াল হাসপাতাল থেকে তাকে টিম হোটেলে নেওয়া হবে। এ সময় ফিজকে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

ফিজের সর্বশেষ অবস্থা নিয়ে মিডিয়া ম্যানেজার খান নয়নের ভাষ্য, মোস্তাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঘরের ছেলে। এমন দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অফিসিয়ালরা সবাই হাসপাতালে চলে এসেছেন। এই মুহূর্তে মোস্তাফিজের কন্ডিশন স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করি, আজকের দিনের পর তার ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এর আগে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের স্ট্রেইট ড্রাইভে মাথায় বল লাগে দ্য ফিজের। মূলত বল করে ফেরার পথেই এই ঘটনা ঘটে।