আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার ইনানী জেটি ঘাট হয়ে সেন্টমার্টিনগামি পর্যটকবাহী ২টি জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এই জরিমানা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বার আউলিয়া নামের জাহাজকে ১ লাখ টাকা এবং কর্ণফুলি জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান , বার আউলিয়া জাহাজে ধারণ ক্ষমতার অতিরিক্ত আড়াই শত যাত্রী এবং কর্ণফুলি জাহাজে ধারণ ক্ষমতার অতিরিক্ত এক শত যাত্রী পরিবহণ করছিল। একইসঙ্গে বার আউলিয়া জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে আগত পর্যটকদের হয়রানী-নাজেহালের অভিযোগ ছিল। ফলে জরিমানা প্রদান করা হয় এবং একই সাথে সর্তক করা হয়েছে।
