আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়াপটল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা ইয়াসিন ইসলাম (৫০) করিমকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। আটককৃত ইয়াসিন একই গ্রামের মুনছব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে মকবুল হোসেন কাজ করছিল। সে সময় পূর্বের এক কলহের জের ধরে ভাতিজা ইয়াসিন ইসলাম পেছন থেকে গাছের লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ভাতিজা ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
।
