পুলিশ কর্মকর্তার বাসার গৃহকর্মীর মৃত্যু

লেখক:
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৪:০৯

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর মালিবাগে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ে যাওয়ার পর ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখতে পাই সকালের দিকে ওই নারী ১০ তলা ছাদের উপরে হাঁটাহাঁটি করছিলেন। কিছুক্ষণ পর আর তাকে দেখা যায়নি। ধারণা করছি অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।