ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে

লেখক:
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১৭

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমাদের আটটি ইউনিট কাজ করে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।