বিনোদন ডেস্ক : বাংলাদেশ ও ভারতের পশ্চিবঙ্গের বাংলা সিনেমা প্রেমিদের কাছে বেশ জনপ্রিয় জয়া আহসান। আহসান তার প্রাক্ত স্বামীর নাম। বিচ্ছেদের দীর্ঘদিন পরও তিনি তার স্বামীর নামের অংশ নিজের নামের সঙ্গেই জুড়ে রেখেছেন।
এদিকে অভিনেত্রীর পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত রয়েছে অভিনেত্রী জয়া আহসানের। যেই পরিচয়ের সুবাদেই ২০২০-২১ অর্থবছরে ‘রইদ’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিলেন তিনি।
এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন জয়া। পরিচালনায় ছিলেন ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। তবে প্রযোজক হিসেবে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, সরকারের দেওয়া অনুদানের টাকাও ফেরত দিয়েছেন তিনি।
মূলত নির্মাণ কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন জয়া। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘যে কারণেই হোক নির্মাণ প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। সুমনকে বারবার তাগাদা দিয়েছি, এদিকে অনুদানের অর্থ নিয়ে ছবি নির্মাণ না করাটা অশোভন মনে হয়েছে আমার তাই ফেরত দিয়েছি।’
তবে প্রযোজক হিসেবে জয়া না থাকলেও সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে। এমনটাই জানিয়েছেন নির্মাতা সুমন। তিনি জানালেন, সিনেমাটি তার প্রযোজনা প্রতিষ্ঠান ফেসকার্ড থেকে নির্মিত হবে।
