বিনোদন ডেস্ক : বিয়ে করতে রাজি হচ্ছিলেন না মিউজিক চ্যানেলের টিভি উপস্থাপক প্রণব সিস্টলা। এর জেরে তাকে অপহরণ করেছেন এক তরুণী। এই অভিযোগে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সেই নারীকে। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে।
সূত্র জানায়, বছর দুয়েক আগে একটি বিয়ে সংক্রান্ত ওয়েবসাইটে চৈতন্য রেড্ডি নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় তৃষ্ণার। পরে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও কথা-বার্তা হয় দুজনের মধ্যে।
ওই যুবতীকে তার সঙ্গে একটি ব্যবসায় বিনিয়োগ করতে বলে চৈতন্য। তাই যুবকের ওপর ভরসা করে ব্যবসা করার উদ্দেশে ৪০ লক্ষ রুপি বিনিয়োগ করেন তৃষ্ণা। কিন্তু ওই অর্থ হাতিয়ে গা ঢাকা দেন চৈতন্য।
ঠিক তখনই তৃষ্ণা সিদ্ধান্ত নেন প্রণবকে বিয়ে করেই অর্থসহ যাবতীয় জটিলতা মেটাবেন তিনি। এই চিন্তাভাবনা থেকেই প্রণবের সঙ্গে যোগাযোগ করেন তৃষ্ণা। চৈতন্যর বিষয়টি তাকে জানান। কিন্তু সব শুনে তৃষার সঙ্গে কথা বলা বন্ধ করেন প্রণব।
মূলত এ কারণেই তৃষ্ণা ক্ষুব্ধ হয়ে ঠিক করেন প্রণবকে অপহরণ করবেন। নিজের অফিসের এক কর্মীকে ৫০ হাজার রুপি দিয়ে এই অপরাধে শামিল করেন তৃষ্ণা। পরে প্রণবের গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসিয়ে প্রতি মুহূর্তে তাকে ফলো করতে থাকেন তৃষ্ণা।
