বাকেরগঞ্জ প্রতিনিধি : অমর একুশে বইমেলায় কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ এর হাত থেকে ভালোবাসার উপহার বই গ্রহন করছেন কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব আহাম্মেদ তালুকদার।
অমর একুশে বইমেলা ২০২৪ এর ২৬ তম দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের স্টলে নেতাকর্মীদের ও পাঠকদের বই বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার তারুণ্যের প্রজন্মের অহংকার, বিশিষ্ট শিল্পপতি, তরুন সমাজসেবক, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব আহাম্মেদ তালুকদার।
