বাগেরহাটে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, পিক আপ জব্দ

লেখক:
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:১২

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মেসার্স সাগর ফিলিং স্টেশন এর পূর্ব পাশে গোপালগঞ্জ টু খুলনা মহাসড়কে পিক আপ তল্লাশি করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় পিক আপটি জব্দ করা হয়।