মোংলা প্রতিনিধি : সুন্দরবনের করমজল ঘুরে গেলেন এক সময়ের পর্দা কাপানো তিন নায়িকা চন্দ্র, ছন্দা আর বাবিতা।
তারা সম্পর্কের বোন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে একটি লঞ্চে করে সুন্দরবনে পর্যটন স্পর্ট করমজলে যান। সেখানে প্রায় দেড় ঘন্টা অবস্থান করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়।করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন ‘ হঠাৎ করে ওইদিন সকাল সাড়ে ১১টায় আমার এক স্টাফ জানান করমজলে বাংলাদেশের এক সময়ের তিন সুপারস্টার নায়িকা চন্দ্র, ছন্দা আর বাবিতা এসেছেন।
আমি তাৎক্ষণিক তাদের কাছে যাই। এসময় করমজলে প্রায় সাড়ে ৪শ পর্যটক ছিল। তারা টিকিট কেটে করমজল পর্যটন স্পর্টে এসছে। তিন নায়িকার আসার খবরে তারা সুন্দরবন না ঘুরে ওই তিন নায়িকার সাথে ছবি তোলা নিয়ে ব্যাস্ত হয়ে পড়েন। ওই তিন নায়িকাও আন্তরিকতা দেখিয়ে সকলের সাথে ছবি তুলেছেন। পরে দুপুর দেড়টার দিকে লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে তার রওনা হন তিন নায়িকা।
এর আগে এই নায়িকারা সুন্দরবনের আরেক পর্যটন স্পর্ট কটকা, কচিখালী ভ্রমন করেছেন। তিন দিনের এই সফরে তাদের ৪০জনেরমত ছিলেন বলেও জানান আজাদ কবির
