হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় আইনশৃঙ্খলার মান উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বুধবার) বিকেলে হোমনা থানার আয়োজনে চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা-মেঘনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মীর মুহসিন মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দেরচর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মো.দেলোয়ার মমিন, চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মমিন, রামকৃষ্ণপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক, সমাজসেবক শামসুল আলমসহ স্থানীয় গণ্যমান্য বিশেষ ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, এলাকায় কোন সন্ত্রাস, নৈরাজ্য, চাদাবাজী ইত্যাদির মাধ্যমে আইনশৃংখলার অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় কেউ এসব করতে চাইলে তাৎক্ষণিক আইনশৃংখলা বাহিনী কে জানানোর আহবান জানান তিনি। এছাড়াও মাদক, বাল্য বিবাহ, ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারির ঘোষণা দেন। মাদক নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান। তিনি আরো বলেন, পুলিশের সেবা জনগণের দারগোরায় পৌঁছে দিতে বিট পুলিশিং এর মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের যেকোন পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি। সমাজের যে কোন অপরাধ মূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং তথ্য দাতাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
