নেত্রকোনার আটপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়

লেখক:
প্রকাশ: ৫ মার্চ ২০২৪, ৫:০৪

নেত্রকোনা , জেলা প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নিপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান খান টিটু , উপজেলা যুব লীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাসসহ উপজেলায় কর্মরত সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।