হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় অর্ধশতকেরও বেশি মসজিদ মাদ্রাসার উন্নয়নে নগদ ২৪ লক্ষা টাকা অনুদান দিলেন আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ দেলোয়ার মমিন।
রবিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের মাইজচর গ্রামের মমিন বাড়িতে তার নিজস্ব তহবিল থেকে ৫৩ টি মসজিদ মাদ্রাসার উন্নয়নে প্রায় ২৪ লক্ষ টাকার বেশি নগদ অর্থ অনুদান প্রদান করেন।
হোমনা, বাঞ্ছারামপুর ও মুরাদনগর তিন উপজেলার ৫৩ টি মসজিদ- মাদ্রাসার সভাপতি ও ইমামদের হাতে এ নগদ অর্থ অনুদান প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, চান্দেরচর ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি হারুন মিয়া মমিন, যুবলীগ নেতা ফারুক মিয়া মমিন সহ এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জানাযায়, দেলোয়ার মমিন দীর্ঘদিন যাবত এলাকার গরীব, দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। এছাড়াও গৃহহীনদের মাঝে ঘর নির্মাণ ও অসুস্থ মানুষের সেবায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।
দেলোয়ার মমিন বলেন, আমি হোমনা উপজেলার মানুষের সেবায় সর্বদা কাজ করে আসছি এবং আল্লাহ তায়ালা যতদিন আমাকে বাচিয়ে রাখেন ততোদিন তাদের সেবায় কাজ করে যেতে চাই। সবাই কে নিয়ে মিলে মিশে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য।
