স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টস ভাগ্য সহায় হয়েছিল বাংলাদেশের। তবে এবার ওয়ানডে সিরিজে টস হেরেছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।
সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে একাদশ থেকে এই ম্যাচে তিনটি পরিবর্তন এসেছে। এনামুল, রিশাদ ও মোস্তাফিজের জায়গায় মাহমুদউল্লাহ, তাসকিন ও তাইজুল একাদশে এসেছেন। অন্যদিকে চোট কাটিয়ে লঙ্কান স্কোয়াডে ফিরেছেন পাতুম নিশাঙ্কা, লাহিরু কুমারা। দুজনই আছেন প্রথম ওয়ানডের সেরা একাদশে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।
শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।
