স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার অন্তর্গত ফুলপুর উপজেলার অধিকাংশ ইটভাটায় পরিবেশ ছাড়পত্রের নবায়ন নেই। সরেজমিনে রিপোর্টিং অনুসন্ধান করে দেখা গেছে, মেসার্স নাহিন ব্রিকস, সততা ব্রিকস আরো অনেক ব্রিকসের পরিবেশ ছাড়পত্রের নবায়ন নেই। মেসার্স নাহিন ব্রিকসের ম্যানেজারের কাছে তথ্য চাইলে তিনি বলেন পাশের রুমে মালিকপক্ষের লোকজন আছেন। আমরা অনুসন্ধানী টীম নিয়ে পাশের রুমে যাই।
সেখানে মালিকপক্ষের লোকজন বলেন তারা ইটভাটার কোন তথ্য দিতে বাধ্য নন। তারা কারণ ছাড়াই সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন।তারা বলেন আমরা সরকারের সব দপ্তরকে ম্যানেজ করে ফেলেছি। এখানে আপনাদের সাংবাদিকদের কোন কাজ নেই। তাদের ইট ভাটা অনুসন্ধানে আরও জানা যায় তারা একসাথে দুইটি ইটখলা পরিচালনা করছেন। এই ইভাটার পাশেই ফসলের জমি ও জনবসতি রয়েছে।এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে। কে বা কারা ইটভাটার মালিক সেটা যাচাই করা হবে না।
