বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন বাকেরগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ আফজাল হোসেন।
গত ১৯ মার্চ মঙ্গলবার ১২:৩০ মিনিটের সময় বরিশাল পুলিশ সুপারের কার্যালয়, সম্মেলন কক্ষে জানুয়ারি, ফেব্রুয়ারি /২০২৪ মাসের “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম ।
এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি), বরিশাল; জনাব মো: মেহেদী হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বরিশাল; জনাব এস.এম বায়জীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার, মুলাদী সার্কেল, বরিশাল; জনাব জি.এম মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, মেহেন্দিগঞ্জ সার্কেল, বরিশাল; জনাব মো: মাজহারুল ইসলাম, সহকারি পুলিশ সুপার, (উজিরপুর সার্কেল), বরিশালসহ জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের মধ্যে র্যাব, কোষ্টগার্ড, নৌপুলিশের কর্মকর্তাগণ সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সভায় জানুয়ারি, ফেব্রুয়ারি /২০২৪ মাসের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সভাপতি বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বি পি এম।
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট পাওয়ায় বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বি পি এম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন।
অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, আমার উপর সরকারের অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য যাহাতে সঠিক ভাবে ও সততার সাথে পালন করতে পারি বাকেরগঞ্জ উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চাই।
