“মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা দ্বি-বার্ষিক পরিদর্শন”

লেখক:
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ১২:৪২

আজকালের কন্ঠ ডেস্ক : গত ২০ মার্চ ২০২৪ খ্রি. সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম মহোদয় মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।

ডিআইজি মহোদয় কুলাউড়া থানায় এসে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, জনাব মোঃ মনজুর রহমান, বিপিএম, পিপিএম (বার) মহোদয়।

এ সময় ডিআইজি মহোদয়কে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি মহোদয় কুলাউড়া থানার বিভিন্ন রেজিস্ট্রার পত্রাদি পর্যবেক্ষন করেন এবং থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সর্ম্পকে কুলাউড়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয় ছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়, মৌলভীবাজার জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, মৌলভীবাজার জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ সারোআর আলম, মৌলভীবাজার জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দিপঙ্কর ঘোষ, মৌলভীবাজার জেলা, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট সহ অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।