ইমরুল আহসান : এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন রাজীবপুর বাজারস্থ রাজ্জাক চেয়ারম্যানের স’মিলের পাশে ফাঁকা জায়গায় হইতে ২০ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২২.১৫ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সুমন মিয়া (৪০), পিতা-মোঃ আব্দুল হেলিম, মাতা-মোছাঃ রঞ্জিতা খাতুন, সাং-ছাতিয়াতলা বৈরাটী, থানা-ঈশ্বগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
