১২১ কর্মকর্তাকে বদলি

লেখক:
প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ২:৪৯

আজকালের কন্ঠ ডেস্ক : লটারি প্রক্রিয়ার মাধ্যমে ১১টি পদের ১২১ কর্মচারীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাজউক ভবনের সভাকক্ষে বদলির এ লটারি অনুষ্ঠিত হয়।

এর আগে ৭ আগস্ট রাজউক বিভিন্ন পদে যোগ দেওয়া ১৩০ কর্মকর্তা-কর্মচারী ও ৭ ফেব্রুয়ারি সার্ভেয়ার পদে ৩২ কর্মচারীকে একই প্রক্রিয়ায় লটারির মাধ্যমে বিভিন্ন দপ্তরে পদায়ন করে।

বৃহস্পতিবার পদায়ন করা হয়েছে– কানুনগো (গ্রেড-১০), ইমারত পরিদর্শক (গ্রেড-১০), হিসাবরক্ষক (গ্রেড-১১), নথিরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১২), নক্সাকার (গ্রেড-১২), উচ্চমান সহকারী (গ্রেড-১৪), সুপারভাইজার (গ্রেড-১৬), ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬), কনিষ্ঠ হিসাব সহকারী (গ্রেড-১৬), অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৬) ও নথিরক্ষকদের (গ্রেড-১৭)।