গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী মূল্যায়ন পরীক্ষার নামে নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে।
এ অভিযোগের বিষয়ে ২৪ মার্চ রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের মেদাকুল সমর সিংহ বিএমএস ইনস্টিটিউশন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে শ্রেণী মূল্যায়ন পরীক্ষার নাম দিয়ে টাকা নেওয়া হয়েছে
রোববার ২৪ মার্চ ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানা যায় শ্রেণী মূল্যায়ন পরীক্ষার কথা বলে তিন শত টাকা করে উত্তোলন করা হয়েছে। এছাড়া এখন থেকে প্রতিমাসে তিন শত টাকা করে দিতে হবে ছাত্র/ছাত্রীদের।
তবে টাকা নেওয়ার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত ঘরামী জানান যে ছাত্র/ছাত্রীদের শ্রেণী মূল্যায়ন পরিক্ষার জন্য এই টাকা নেওয়া হয়েছে এবং পরীক্ষা শেষে ছাত্র/ছাত্রীদের ১০ নম্বর করে দেওয়া হবে।
ওই বিষয়ে স্কুলের ১০ দশম শ্রেণী শিক্ষার্থীরা শুভ মিত্র জানান আমাদের কাছ থেকে শ্রেণী মূল্যায়ন পরীক্ষা কথা বলে তিন শত টাকা করে নেওয়া হয়েছে। এছাড়া ওই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার জানান এখন থেকে প্রতিমাসে আমাদের স্কুলের বেতন বাবত তিন শত টাকা দিতে হবে।
একই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান জানান আমাদের পরীক্ষা ২৪ মার্চ রোববার শেষ পরীক্ষা দিয়েছে। রোজার ঈদের পরে আমাদের স্কুল খোলা হলে বাকি পরীক্ষা গুলো দিব।
এ বিষয় গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল জলিল জানান যে মূল্যায়ন পরীক্ষা নিতে পারবেন। তবে টাকা নিতে পারবেন ছাত্র/ছাত্রীদের কাছ থেকে।
