লালমনিরহাট জেলায় পোল্ট্রি ও গরুর খামার মনিটরিং করা হয়

লেখক:
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১১:২২

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, লালমনিরহাট কর্তৃক ইফতার সামগ্রীর নিরাপদতা নিশ্চিত করতে বিভিন্ন ইফতার বাজারে মনিটরিং ও পোল্ট্রি এবং গরুর খামার পরিদর্শন করা হয়।

লালমনিরহাট জেলায় পোল্ট্রি ও গরুর খামার মনিটরিং করা হয়। মনিটরিং টিমে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: ফজলুল হক। সহযোগিতায় ছিলেন দায়িত্বপ্রাপ্ত খাদ্য পরিদর্শক জনাব মো: আজহারুল ইসলাম এবং নমুনা সংগ্রহ সহকারী মো. মোস্তফা আল মামুন এবং সহায়ক স্টাফবৃন্দ। মনিটরিংকালে ব্যবসায়ীদের ইফতার সামগ্রী ঢেকে রাখার নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি পোড়া ও বাসী তেল ব্যবহার না করা, বাসী ইফতার বিক্রি না করা এবং ইফতারে রং না মেশানো ও খাদ্য সরবরাহে খবরের কাগজ ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। মনিটরিংকালে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যাবতীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক পরামর্শ প্রদান করা হয় এবং বিভিন্ন সচেতনতামূলক লিফলেট প্রদান করা হয়। জনস্বার্থে নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।