ক্রেতার আকর্ষণের চেষ্টায় দোকানিরা

লেখক:
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১২:০৯

আজকালের কন্ঠ ডেস্ক : শেষ দিকের ভিড় এড়াতে অনেকে একটু আগেভাগে সেরে নিচ্ছেন ঈদের কেনা-কাটা। কেউ কেউ কাপড়-চোপড় কেনা পর্ব শেষ করে ঢু মারছেন জুতার দোকানে। লোটোর শো-রুম থেকে ঈদ কেনা-কাটায় বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক অফার।এ অফার লুফে নিতে অনেকেই যাচ্ছেন লোটোর শো-রুমে।

চলছে রোজার দ্বিতীয় ভাগ। ক্রেতা আকর্ষণের চেষ্টায় দোকানিরা। ঈদের এখনও বেশ সময় হাতে থাকলেও কেউ কেউ আগেভাগেই সেরে নিচ্ছেন কেনা-কাটা। ঘুরেফিরে দেখছেন জুতার দোকান।

মিরপুর ১২ নম্বরে রমজাননেসা সুপার মার্কেটে লোটোর শো-রুমে বিকাশ দিচ্ছে ৫ শতাংশ ক্যাশব্যাকসহ ৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট কূপন। বিকাশের এমন অফারে অনেকে কেনা-কাটা করছেন লোটো থেকে। পণ্যের মানে আস্থা এবং বিকাশের অফার থাকায় খুশি ক্রেতারা।

লোটোর সাথে বিকাশের অফার যুক্ত হওয়ায় তুলনামূলক বিক্রি বেড়েছে বলে জানানো হয় শো-রুম থেকে।

ঈদ কেনাকাটায় বিকাশের দেয়া ঈদ অফার চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।