নীলফামারীতে বাবার দাফনে ছেলের বাধা

লেখক:
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ৭:৫৪

আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারীতে জমির জন্য বাবার মরদেহ দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বাবার জন্য খোঁড়া কবরে ছেলে নিজে শুয়ে কবর দিতে বাধা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে দাফন কাজ সম্পন্ন করা হয়।

তিনি বলেন, জমি লিখে না দেওয়ায় বাবাকে কবর দিতে বাধা প্রদানের ঘটনাটি আসলেই দুঃখজনক। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। পরে পুলিশের হস্তক্ষেপে মুজিবুর রহমানের দাফনকাজ সম্পন্ন হয়।

আজ শুক্রবার (২৯ মার্চ) নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নে ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানান, মুজিবুর রহমানের দুই স্ত্রী রয়েছেন। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে ২ শতাংশ ও ছোট ছেলেকে ৫ শতাংশ জমি লিখে দেন তিনি। প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিকভাবে ৩ শতাংশ জমি দেন।