হাওলাদারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্টিত

লেখক:
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১১:১৬

বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের গনমানুষের নেতা বার বার নির্বাচিত সাবেক সফল কাউন্সিলর মরহুম আব্দুর রশিদ হাওলাদারের ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে, তার একমাত্র পুত্র ছাত্রলীগ নেতা মোঃ রায়হান হাওলাদার এর পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার বাদ আছর বাকেরগঞ্জ স্থানীয় ফাজিল মাদ্রাসার হল রুমে আয়োজন করা হয়।এসময় মিলাদ ও দোয়ায় মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল( অবসরপ্রাপ্তা) আব্দুল হাফিজ মল্লিকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ নাসির উদ্দীন মাঝী,আওয়ামী লীগ নেতা নাসির খন্দকার, পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার,বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল,বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম রাজু, রিপোর্টস ইউনিটের সভাপতি দানিসুর রহমান লিমন, সেক্রেটারি আলিম খান, সোহাগ বিশ্বাস এলাকার ব্যক্তি বর্গ।পরিশেষে প্রয়াত কাউন্সিলর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়।