ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ৬:০৬

ফেনী প্রতিনিধিঃ- বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুঃস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে।

এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারা দেশে দুঃস্থ ও বিপন্ন মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

এই মহতি উদ্যেগের অংশ হিসেবে অদ্য ৩১ মার্চ ২০২৪ তারিখ বিজিবি, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলসহ অধীনস্থ কুমিল্লা সেক্টর এবং ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় দুঃস্থ দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস, এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ও খাবার ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। আর বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।