নড়াইল প্রতিনিধি : নড়াইলের সদরের মাইজপাড়া-তাড়াশি এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণকালে বিমান যান্ত্রিক ত্রুটির কারনে পাইলট মাঠের ভেতর জরুরী অবতরন করেছেন।
বিমানটি দেখতে আশপাশের এলাকা থেকে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বুধবার (৩ এপ্রিল) বেলা ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে। যশোর সামরিক ঘাঁটি থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমান বাহীনির একটি প্রশিক্ষন বিমান বাহীনির একটি প্রশিক্ষন বিমান যান্ত্রিক ত্রুটির কারনে মাইজপাড়ার তারাশী গ্রামের একটি ধানক্ষেতে জরুরী অবতরণ করেছেন।
এ সময় বিমানে স্কোয়াড্রন লিডার মাহফুজ স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কাহারো কোন ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। বিমানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। বিমানের কি ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
