লোহাগড়ায় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

লেখক:
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৪, ৬:৩৩

নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর সাথে অভিমান করে ,মো: সাগর শেখ (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চর কোটাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালা থেকে তার লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। মৃত সাগর শেখ উপজেলার কোটাকোল ইউনিয়নের চরকোটাকোল গ্রামের মো: কবির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান সাগর। পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার সকালে চরকোটাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালায় ঝুলন্ত অবস্থায় সাগরের লাশ দেখতে পায় স্থানীয়রা। লাশ দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।