কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে দুস্থ-অসহায় পরিবারদের মাঝে প্রতিটি ভিজিএফ কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ শুরু করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে চাল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন মুরাদনগর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। ইউনিয়নে তালিকাভুক্ত ৯ ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে ভিজিএফ বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে,ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান হেলাল,ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
