বরিশাল আঞ্চলিক প্রেসক্লাব কতৃক ইফতার দোয়া মোনাজাত অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৪, ২:০৪

বরিশাল প্রতিনিধি : বরিশাল আঞ্চলিক প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার দোয়া ও মোনাজাত অনুষ্ঠান ২৫ রমজান শুক্রবার বরিশাল নগরীর নতুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন কস্তুরী রেস্তোরায় বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নওরোজ হীরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত ছিলেন, বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক তারুন্যের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নাসির আহমেদ রনি , সহ-সভাপতি জাকির জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক খান আরিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুছ ছালেক মামুন, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হক আনছারি, কোষাধ্যক্ষ ফয়সাল মৃধা, আইসিটি বিষয়ক সম্পাদক রুহুল আমিন,সাফায়েত খান,সম্রাট আহম্মেদ সহ বরিশাল আঞ্চলিক প্রেস ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ইমরানুল হক ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করেছেন তার জন্য ও সম্মিলিতভাবে সকল সদস্যদের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুঃ মাহমুদুল হক আনসারী।