মেহেদী হাসান : জননন্দিত স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াাখালীর গলাচিপায় কোরআন খতম দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা প্রতিনিধি হাসান এলাহীর উদ্যোগে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি প্রধান অতিথি থেকে কেক কাটেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহমেদ মাসুদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
