খালিয়াজুড়িতে তিন কেজি গাঁজা সহ এক জন আটক

লেখক:
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১:২৪

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণা জেলার খালিয়াজুরীর ধনু নদের নৌ-ঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ একজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা।

আটককৃত ব্যক্তি নেত্রকোণার পশ্চিম নাগড়ার ( সওদাগরপাড়া) মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ শরবত মিয়া (৬৫)

এ বিষয় জানতে চাইলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার একটি চৌকুস দল উপ- পরিদর্শক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে খালিয়াজুরীর লক্ষ্মীপুর সাকিস্থ ধনু নদের নৌ-ঘাটে মোঃ ফজলুল হক মিয়ার চায়ের দোকানের সামনে বিকাল পাঁচটায় ১৯ এপ্রিল ( শুক্রবার) গাঁজা সরবরাহকারীকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।