ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ৬:২১

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন একটি ভবনের ৬তলা থেকে পড়ে মো. রফিক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটায় হাজারীবাগের পশ্চিম জিগাতলায় এ ঘটনা ঘটে।

নিহত রফিক ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দালাল কান্দি গ্রামের রশিদ মাতব্বরের ছেলে। তিনি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।